
বিনোদন ডেস্ক : জানা যায়, কোটি টাকা ব্যয় করা হচ্ছে ঢাকা ক্যাপিটালস দলের থিম সং তৈরিতে। এরই মধ্যে তৈরি হয়েছে গান। গানটি লিখেছেন রাসেল মাহমুদ। গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফির কাজ করেছেন বিল্লাল-রোহান।
গানটির শুটিংয়ে অংশ নিতে দেখা গেছে সিয়াম আহমেদ, স্পর্শিয়া, পূজা চেরি, ইমন, দীঘি, বিদ্যা সিনহা মিমসহ একঝাঁক তারকাকে। থিম সংটি নির্মাণ করতে এরই মধ্যে কোটি টাকারও বেশি খরচ হয়েছে। শুটিং শেষে সংবাদমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘গানটি আসন্ন বিপিএল আসরের চোখ ধাঁধানো গান হয়েছে। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটালস এবার চ্যাম্পিয়ন হবে।’
অভিনেতা ইমন বলেন, এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটালস। আর ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব।’আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাওয়ার কথা রয়েছে।
কিউটিভি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:২৫






