ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

হাসিনা নাকি পালাবে না, তাহলে কি দাওয়াত খেতে গেছেন?

Ayesha Siddika | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ - ০৮:০৭:৩৫ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলা কলেজ মাঠে বাংলাদেশের জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজন এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের আবেগকে উসকানি দিয়ে দেশকে ভিন্নদিকে প্রভাবিত করার চেষ্টা করছে। শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশের মালিক বনে গিয়েছিলেন, আর আমাদেরকে বানিয়েছিলো ভাড়াটিয়া। দেশের কোনো প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি, বিচার বিভাগকে নিজের মতো চালিয়েছে।

শফিকুর রহমান বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দেয়া হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের উপর অস্বাভাবিক  অত্যাচার চালিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা। এরপর গত ৫ আগস্ট আবু সাঈদ বুক পেতে দিয়ে গুলি খেয়েছে, সারাবিশ্ব তাকে তাকিয়ে দেখেছে।

পথসভায় রংপুর মিঠাপুকুর উপজেলার আমির মো. আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম, দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী এবং সেক্রেটারি মাওলানা এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত আমির এবং হাজার হাজার নেতাকর্মীরা।

 

 

কিউটিভি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad