ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

Ayesha Siddika | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ - ০২:৪৭:২০ পিএম

ডেস্ক নিউজ : মিশরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা পিএলও নেতাকে জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ।’

পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি-৮ শীর্ষ সম্মেলনে জোরালো বক্তৃতার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের ওপর একটি আর্ট বইয়ের অনুলিপি পিএলও নেতাকে উপহার দেন। বৈঠকে পিএলও-এর নির্বাহী সদস্য ড. জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৪৫

▎সর্বশেষ

ad