ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান

Ayesha Siddika | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ - ০৯:১০:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে দামেস্কের নতুন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। যদিও এর আগে বিদ্রোহী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে পশ্চিমারা।

মঙ্গলবার দামেস্কে সিরিয়ার নতুন শাসক কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে জার্মান কূটনীতিকদের দেখা হওয়ার কথা রয়েছে।এদিকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ৯ দিন পর, শারার ইসলামপন্থি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের সমর্থনে প্রতিষ্ঠিত নতুন প্রধানমন্ত্রী জানিয়েছেন, খুব কম মুদ্রার রিজার্ভ নিয়ে সরকারকে কাজ করতে হচ্ছে। এছাড়া তিনি সিরিয়ার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে শারা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরীয় শরণার্থীরা যাতে দেশে ফিরতে পারে সেজন্য তিনি সম্পর্ক পুনরুদ্ধার এবং সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
 
বার্তা সংস্থা সানা প্রকাশিত বৈঠকের ছবিতে দেখা যায়, এইচটিএস ক্ষমতা দখল করার পর উচ্চ পর্যায়ের পশ্চিমা সরকারি কর্মকর্তাদের মুখোমুখি হয়েছেন শারা। শারা এ সময় আইনের শাসন এবং নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেছেন বলে জানিয়েছে সানা। তিনি আন্তর্জাতিকভাবে ব্রিটেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলেছেন।

বৈঠকের আগে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, লন্ডন সিরিয়ার নতুন অন্তর্বর্তী কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজের গ্রুপগুলোর সাথে দেখা করতে দামেস্কে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। জার্মান কূটনীতিকদের একটি প্রতিনিধি দলও মঙ্গলবার দামেস্কে বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের সঙ্গে দেখা করবে বলে জানা গেছে। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad