ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাই বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Anima Rakhi | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ - ০৭:৪৪:১৭ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, রাজধানীতে সকালের দিকে ছিনতাই বেশি হচ্ছে।

রোববার (১৬ ডিসেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছিনতাই বেড়েছে সে কথা ঠিক, তবে ভোরবেলা ছিনতাই বেশি হচ্ছে। এ জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ছিনতাই দমন করা যায়।

সেই সঙ্গে আসন্ন বড়দিন ও বিজয় দিবস উপলক্ষে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা।

কিউটিভি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad