ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ফ্রান্সের মায়োতে নিহত ১৪

Anima Rakhi | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ - ০৭:৫৩:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড ঝোড়ো হাওয়া নিয়ে ঘূর্ণিঝড় চিডো শনিবার ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চল মায়োতে আঘাত হানে। এতে মায়োত অঞ্চলের অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৫ ডিসেম্বর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ২৪৬ জন আহত হয়েছেন। হাসপাতালে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের সঠিক সংখ্যা বের করা কঠিন হয়ে পড়ছে।

ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের মধ্য দিয়ে বয়ে গেছে। নিকটবর্তী কোমোরোস এবং মাদাগাস্কার দ্বীপগুলোকেও প্রভাবিত করেছে। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।

কর্মকর্তারা জানিয়েছেন, মায়োত অঞ্চলটি সরাসরি ঘূর্ণিঝড়ের পথে ছিল। শনিবার ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৯০ বছরের মধ্যে মায়োত্তে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় অন্তত ২২৬ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় অঞ্চলটির অনেক বসতি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে আছে। গাছ উপড়ে গেছে এবং ধাতব ছাদ এবং দেয়ালসহ উন্নত কাঠামো ভেঙে গেছে।

মায়োতের রাজধানী মামুদজুর মেয়র আম্দিনিলওয়াহেদু সৌমাইলা জানিয়েছেন, ঘূর্ণিঝড় চিডো মোজাম্বিক থেকে ৫০০ কিলোমিটার পূর্বে দ্বীপপুঞ্জে আঘাত হানার পরই মায়োতের তিন লাখ ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ থানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কিউটিভি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৩

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad