
বিনোদন ডেস্ক : গত ৫ ডিসেম্বর ‘পুষ্পা টু: দ্য রুল’ প্রেক্ষাগৃহে মুক্তির আগেরদিন ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়। সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতেই সেখানে ছুটে যান ওই ভক্ত। এতে দর্শকের ভিড়ে পদদলিত হয়ে ৩৫ বছর বয়সী রেবতী মারা যায়। তার ছেলেও গুরুতর আহত হয়।
এবার সিনেমার শো শেষে ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করল পুলিশ। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়দুর্গম শহরের প্যালেস সিনেমা হলে এ ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম মধ্যনাপ্পা। পেশায় তিনি একজন শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা মধ্যনাপ্পা ৪ সন্তানের জনক।
পুলিশের দাবি, মধ্যনাপ্পা হলের ভিতর মদ্যপান করেছিলেন এবং পরে শো শেষে সন্ধ্যা ৬টার দিকে পরিচ্ছন্নতা কর্মীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশের ডেপুটি সুপার বলেন, ‘শো শেষে সন্ধ্যা ৬টার দিকে পরিচ্ছন্নতা কর্মীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঠিক কখন, কীভাবে তিনি মারা গেছেন তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেস
কিউএটিভি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১২






