ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সবার আগে শেষ ষোলোতে লিভারপুল

Anima Rakhi | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ - ১২:১০:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ছয় ম্যাচ শেষেও একমাত্র দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শতভাগ সাফল্য ধরে রাখলো লিভারপুল। মঙ্গলবার তারা স্প্যানিশ দল জিরোনাকে হারিয়েছে ১-০ গোলে। একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ সালাহ।

স্প্যানিশ ক্লাবটির মাঠে মঙ্গলবার স্পটকিক থেকে গোল করে দলকে টানা ৬ জয় এনে দেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে একমাত্র অপরাজিত দল তারা। সেইসঙ্গে নিশ্চিত করেছে রাউন্ড অভ সিক্সটিনে অংশগ্রহণ। 

এদিন লিভারপুলের জার্সিতে ৬৫৬ দিন পর একইসঙ্গে ম্যাচ শুরু করেছিলেন অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইক, জো গোমেজ এবং অ্যান্ডি রবার্টসন। লিভারপুলের হয়ে সর্বজয়ী এই ডিফেন্স লাইনআপ জিরোনার বিপক্ষে আরও একবার দেখালেন নিজেদের সামর্থ্য। 

আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে একমাত্র গোল আসে ৬৪ মিনিটে। বক্সে লুইস দিয়াস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত সেটাই গড়ে দেয় ব্যবধান। 

কিউটিভি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:০৯

▎সর্বশেষ

ad