বিশ্ব মানবাধিকার দিবসে মনিরামপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

Ayesha Siddika | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ - ০৭:৫৪:০২ পিএম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মঙ্গলবার যথাযথ মার্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েরেছ। স্বেচ্ছাসেবী সংগঠন ডিসিএইচডিওর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবসে বর্নাঢ্য র‌্যালি শেষে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মরকলিপি পেশ করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিষ্টান এইড এর সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দলিত জনগোষ্টির অধিকার আদায়ে পৌরশহরে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় অন্যান্যেল মধ্যে উপস্থিত ছিলেন ডিসিএইচডিও এর নির্বাহী পরিচালক নাজমা খাতুন, প্রোগ্রাম ম্যানেজার আল-আমিন, ইভেন্ট অর্গানাইজহার আয়ুব হোসেন, ভলেন্টিয়ার জসিম উদ্দতীন, রাধারানী দাস, অমিত দাস, বিপ্লব দাস, সুব্রত দাস প্রমুখ।

অপরদিকে বিশ্ব মানবাধিকার দিবসে মনিরামপুর সরকারি কলেজের সামনে মানববন্ধন পালন করেন জাতীয়তাবাদী ছাত্র দল। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, পৌর সভাপতি কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, আবু সাঈদ অমি প্রমুখ।

কিউটিভি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫১

▎সর্বশেষ

ad