ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিল আয়ারল্যান্ড

Anima Rakhi | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৭:৩৯:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে দাপট দেখিয়ে আয়ারল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে, টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সেই শোধ নিল আইরিশরা। টিি টোয়েন্টির প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল স্বাগতিকরা। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ৪ উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল টাইগ্রেসরা।

সোমবার (৯ ডিসেম্বর) সিলেটে টস হেরে ব্যাট করতে নামে নিগার সুলতানা জ্যোতির দল। শুরুটা ভালো করলেও বড় স্কোর করতে পারেনি টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সোবহানা মোস্তারি ৪৩ বলে ৪৫ ও শারমিন আক্তার ৩৩ বলে ৩৪ রান করেন।

১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৫ রান সংগ্রহ করেন দুই ওপেনার এমি হান্টার ও গ্যাবি লুইস। এমি ২৪ বলে ২৮ ও গ্যাবি ২৪ বলে ২১ রান করে আউট হন।

মাঝে আইরিশদের দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ। তবে লউরা ডিলানির অপরাজিত ৩১ বলে ৩৬ রানে ভর করে ১ বল হাতে রেকে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান নেন ২টি উইকেট।

কিউটিভি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৯

▎সর্বশেষ

ad