দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৪:৫৬:৩৭ পিএম

ডেস্ক নিউজ : নওগাঁয় শনিবার সকাল ৯টায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  এ তাপমাত্রা চলতি বছরে এখন পর্যন্ত সর্বনিম্ন। 

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা কমেছে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যার পর শীতের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা কয়েকগুণ বাড়িয়েছে। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ।

রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। সকাল ১০টার সূর্য দেখা গেছে। রাতে খুব শীত পড়ছে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।

 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad