সাজেকে জীপ উল্টে ১০ পর্যটক আহত

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৪:১০:০১ পিএম
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জীপ গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়েছে। শনিবার সকালে সাজেকের হাউস পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চান্দের গাড়ি করে একদল পর্যটক সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরছিলেন। পথে হাউস পাড়া এলাকার সড়কে গাড়িটি উল্টে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১০ পর্যটক আহত হন। 
আহতদের উদ্ধার করে সেনাবাহিনী খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামের পর্যটকদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সাজেক থানার ওসি  কনক সরকার জানান, সাজেক  ভ্রমণ শেষে  সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা।
হঠাৎই গাড়ি উল্টে  সড়কে পাশে পাহাড়ে খাদে ৩০ ফুট নীচে পরে  যায়। এসময় গাড়ি থাকা  ১০ পর্যটক আহত হয়। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে জানান ওসি।সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad