ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘রাশিয়ার কুরস্কে অবস্থান করছে উত্তর কোরিয়ার ১০ হাজার সৈন্য’

Ayesha Siddika | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ - ০৭:১৭:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য এখন রাশিয়ার অভ্যন্তরে অবস্থান করছে বলে ধারণা করছে পশ্চিমারা। এর মধ্যে অন্তত ১০ হাজার উত্তর কোরীয় সৈন্য রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থান করছে বলে দাবি করেছে পেন্টাগন।

যদিও পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট রাইডার উত্তর কোরিয়ার সৈন্যরা সরাসরি যুদ্ধে জড়িয়েছেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেননি। রাইডারের ধারণা, রাশিয়ার অভ্যন্তরে এখন ১১ থেকে ১২ হাজার উত্তর কোরিয়ান সৈন্য অবস্থান করছেন। এর মধ্যে কুরস্কে ১০ হাজার ও বাকিরা পূর্ব রাশিয়াতে রয়েছেন।

তবে শিগগিরই রাশিয়ায় অবস্থান করা সব উত্তর কোরীয় সৈন্য কুরস্ক সমবেত হবেন। সোমবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রাইডার বলেছেন, ‘উত্তর কোরিয়ার সৈন্যরা যদি সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক কার্যকলাপে যুক্ত হয়, তাহলে তাদেরকে সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করা হবে।’

 

 

কিউটিভি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad