ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াইয়ে যোগ দিচ্ছে উত্তর কোরিয়ার সেনারা

Anima Rakhi | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ১১:৫৭:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই করতে উত্তর কোরিয়া থেকে সেনা পাঠানোর অভিযোগ উঠেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানায়, ইতিমধ্যে প্রায় দেড় হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছেছে এবং মোট ১২ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যেই সিউল থেকে গুরুতর নিরাপত্তা হুমকির সতর্কতা জারি করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে পারে। তার এই অভিযোগের পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এক জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে হবে।’

দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বৈঠকে জাতীয় প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে তারা বিষয়টি অগ্রাহ্য না করে আন্তর্জাতিকভাবে জবাব দেওয়ার আহ্বান জানান।

ইউক্রেনের গোয়েন্দারা জানান, রাশিয়ার সেনাবাহিনী একটি বিশেষ ইউনিট গঠন করছে, যেখানে উত্তর কোরীয় সেনাদের রাখা হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষাগত এবং সাম্প্রতিক যুদ্ধ অভিজ্ঞতার অভাবে রাশিয়াকে কোরীয় সেনাদের নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে সীমান্তে উত্তর কোরিয়ার সেনারা পাহারার দায়িত্ব নিলে রুশ সেনাদের যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

কিউটিভি/অনিমা/১৮ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫৭

▎সর্বশেষ

ad