ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

এক শর্তে জাতীয় দলে ফিরতে পারবেন নেইমার

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ১২:৪১:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর নেইমার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন। এক বছর পূর্ণ হলেও এখনও মাঠে ফেরা হয়নি তার।

তবে নেইমার আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। আল-হিলাল সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য সময় ২১ অক্টোবর। গত মাস থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন ব্রাজিলের এই তারকা।

গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সেই সময় ইনজুরির কারণে মাঠে নামতে দেরি হয় তার। তবে আল হিলালের হয়ে অভিষেকের পর মাত্র ৫ ম্যাচ খেলেই আবারও ইনজুরিতে পড়েন ৩২ বছর বয়সি এই তারকা।

গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার পর এখনও মাঠে ফেরা হয়নি তার। কিন্তু ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার অনুমতি দিলে আগামী ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে দেখা যেতে পারে নেইমারকে। তার পাশাপাশি লাসমারের অনুমতি নির্ভর করছে নেইমারের জাতীয় দলে ফেরা নিয়েও।

এদিকে, ব্রাজিলিয়ান সংবাদমাদ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের ফিটনেস ও চোটের সর্বশেষ অবস্থা জানতে সৌদিতে উড়াল দেবেন জাতীয় দলের চিকিৎসক লাসমার। তার অনুমতি পেলে আল-হিলালের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভূক্ত হবেন নেইমার। পরবর্তীতে তাদের ম্যাচ রয়েছে ৪ নভেম্বর। যদিও ১ নভেম্বরই পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণার কথা ব্রাজিলের। এক্ষেত্রে প্রধান তারকার জন্য কোচ দরিভাল অপেক্ষা করবেন কি না সেটাই এখন দেখার বিষয়।  

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৪০

▎সর্বশেষ

ad