ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে বিশ্বের ১১০ কোটি মানুষ: জাতিসংঘ

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১১:৫২:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে ১১০ কোটি মানুষ। এর মধ্যে অর্ধেক মানুষের বসবাস সংঘাতময় দেশগুলোতে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। ইউএনডিপির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নানা ধরনের দারিদ্রতার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে। এসব দেশে যেমন রয়েছে পুষ্টিহীনতা তেমন রয়েছে বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনের অভাব।

১১২টি দেশ ও ৬০০ কোটির বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ১১০ কোটি মানুষ তীব্র দরিদ্র্যের মধ্যে বসবাস করছে। ইউএনডিপির আচিম স্টেইন বলেন, সম্প্রতি সংঘাতের পরিধি বেড়েছে। এতে একদিকে যেমন হতাহত বাড়ছে তেমনি রেকর্ড সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। যার প্রভাব পড়ছে জীবন ও জীবিকার ওপর।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৮ বছরের নিচের প্রায় ৫৮৪ মিলিয়ন মানুষ চরম দারিদ্রতায় ভুগছে। তাছাড়া সংঘাতপূর্ণ দেশগুলোতে শিশু মৃত্যু হার ৮ শতাংশ। স্থিতিশীল দেশুগলোতে এই হার মাত্র এক দশমিক এক শতাংশ। সূত্র: আল-জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad