ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

নামাজে ঢেকুরের সাথে মুখে খাবার চলে এলে করণীয় কী?

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৭:২০:৩২ পিএম

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

 
মুখ ভরে হওয়ার ক্ষেত্রে যদি নামাজি ব্যক্তি তা ফেলে দেয়ার সক্ষমতা রাখা সত্ত্বেও গিলে ফেলে তাহলে নামাজ ভেঙ্গে যাবে। তবে যদি নিজেনিজেই ভেতরে চলে যায় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি সেটা মুখভরে না হয় আর মুসল্লি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে তাহলে আগ্রধিকারযোগ্য মতানুসারে নামাজ ভেঙ্গে যাবে।

ফাতাওয়ায়ে হিন্দিয়া, কিতাবুস সালাহ, ১ম খণ্ড, ১০২ পৃষ্ঠায় বলা হয়েছে, যদি কেউ মুখভরে বমি করে, তবে তার অজু ভেঙে যাবে, কিন্তু নামাজ নষ্ট হবে না। আর যদি মুখভরে না হয়, তাহলে অজু ও নামাজ কোনোটি নষ্ট হবে না। যদি মুখভরে বমি করে, তা গিলে ফেলে, অথচ ফেলে দিতে সক্ষম ছিল, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি মুখভরে না হয়, তাহলে নামাজ নষ্ট হবে না ইমাম আবু ইউসুফের মতে। তবে ইমাম মুহাম্মাদের মতে, নামাজ নষ্ট হবে। এমন হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:১৯

▎সর্বশেষ

ad