ব্রেকিং নিউজ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

‘ভারতীয় দল পাকিস্তান সফরে যাবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার’

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ - ১২:০০:০২ এএম

স্পোর্টস ডেস্ক :আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্য দলগুলোর পাকিস্তান সফর নিয়ে দ্বিমত না থাকলেও বেঁকে বসেছে ভারত। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কিনা- এ ব্যাপারে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, জাতীয় দল আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের সরকার।

পিটিআইকে রাজিব শুক্লা বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্যা ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কিনা তা এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের দল কোন দেশে যাবে নাকি যাবে না তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের।

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫০

▎সর্বশেষ

ad