খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেল

Ayesha Siddika | আপডেট: ১২ জুলাই ২০২৪ - ০৪:৫৪:৫৫ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। সেখানে অস্ত্রোপচার-পরবর্তী সৃষ্ট জটিলতার বিষয়ে তার চিকিৎসা চলছে।

বিএনপি নেত্রীর সর্বশেষ অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ সুবিধা-সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।

যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আমার আজ কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ সুবিধা-সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ৮ জুলাই ভোর বেলায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে একই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।

 

 

কিউটিভি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad