ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা 

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ০৭:৩৯:৫৭ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর শিবপুরে মারুফ (২৭) নামের এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আজ রোববার দুপুরে উপজেলার সদর রোডে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। পেশায় সবজি বিক্রেতা মারুফ নিজেও একজনকে কুপিয়ে আহত করার মামলার আসামি।

নিহত মারুফের বোন বৃষ্টি আক্তার বলেন, কিশোর গ্যাংয়ের সৈকতের নেতৃত্বে শিবপুরের সদর রোডের একটি বাড়িতে তাঁর ভাই মারুফকে আটকে রাখা হয়। খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। এ সময় তাঁর কাছে ব্যাংক থেকে তোলা বাবার পেনশনের চার লাখ টাকা ছিল। সেই টাকা ছিনিয়ে নিয়ে তাঁর সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিহত মারুফ নিজেও দুই মাস আগে একজনকে কুপিয়েছেন। বয়স বেশি হলেও মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছে। আজ বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাঁকে কুপিয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মারুফের লাশ নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক কি না যাচাই করে দেখা হচ্ছে।

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad