ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সকালের মধ্যে ২০ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের শঙ্কা

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৪ - ১১:৩৯:২৯ পিএম

ডেস্ক নিউজ : সবশেষ সোমবার (১ জুলাই) রাত ৯টা থেকে পরদিন মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের ২০টি অঞ্চলে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ঝড় বয়ে যেতে পারে।
 
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। তাই ২০ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

 

 

কিউটিভি/আয়শা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad