ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

রণবীর-আলিয়ার পরিবারে ‘নতুন সদস্য’

Anima Rakhi | আপডেট: ০৪ জুন ২০২৪ - ০৪:০৬:২১ পিএম

বিনোদন ডেস্ক : একমাত্র কন্যা রাহাকে নিয়ে দারুণ সময় কাটছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। এরই মধ্যে তারকা দম্পতির সংসারে আগমন হয়েছে নতুন আরও এক সদস্যের। আলিয়া-রণবীরের কোটি টাকার এই ‘সঙ্গী’কে? এ নিয়ে নেটপাড়ায় হইচই এখন তুঙ্গে।
 
নতুন এই সদস্য  রক্তমাংসের কোনো মানুষ নয়। রণবীর-আলিয়ার গাড়ির সম্ভারে সংযোজন ঘটল নতুন একটির। একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রূপালি রঙের একটি ‘লেক্সাস এলএম’ গাড়ি তাদের বাড়ি ‘বাস্তু’ থেকে বেরিয়ে আসছে। বাজারে বর্তমানে এই বিলাসবহুল গাড়ির দাম ২.৫ কোটি রূপি।

এর আগেও রণবীরকে আরও একটি দামি গাড়ি চড়তে দেখা গিয়েছিল। সেই গাড়ির দাম ৬ কোটি রূপি। গত বছর ৪ কোটি রূপির একটি ‘রেঞ্জ রোভার’ গাড়ি যুক্ত হয়েছে রণবীরের সম্ভারে। তবে শুধু গাড়ি নয়, খুব শিগগিরই নতুন বাড়িতেও পা রাখতে চলেছেন রণবীর-আলিয়া।

যুগলের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২-৩ মাসের মধ্যেই নতুন বাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করছেন তারা। 
সেই সূত্রের ভাষ্য, ‘বাংলোর কাজ প্রায় শেষ। একেবারে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। সেটা শেষ হতে বড় জোর এক মাস সময় লাগবে। সব কাজ শেষ হলেই, ওরা নতুন বাড়িতে পা রাখবেন। এই মুহূর্তের জন্য অনেক দিন ধরে ওরা অপেক্ষায় ছিলেন।’

কিউটিভি/অনিমা/০৪ জুন ২০২৪,/বিকাল ৪:০৬

▎সর্বশেষ

ad