ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন : শান্ত

Anima Rakhi | আপডেট: ১৫ মে ২০২৪ - ০৫:৪১:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : ইনজুরি থাকা সত্ত্বেও তাসকিন আহমেদকে দলে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা, তা নিয়ে ছিল অনিশ্চয়তা।

তবে বুধবার তাসকিনকে নিয়ে সুখবর দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন।

বুধবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপের বিমানে চড়ার আগে আজ দুপুরে শেরে বাংলায় ফটোসেশন সেরে নিয়েছেন টাইগাররা।

এরপর সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই। না থাকলে ব্যাক আপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি।

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৪,/বিকাল ৫:৪১

▎সর্বশেষ

ad