ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কোহলির আরও একটি রেকর্ড ভাঙলেন বাবর

Ayesha Siddika | আপডেট: ১৫ মে ২০২৪ - ০৫:২১:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। ভারতীয় তারকা এই ব্যাটসম্যান একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 

কোহলি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ২০১০ সাল থেকে। আর বাবর খেলছেন ২০১৬ সাল থেকে। কোহলি ইতোমধ্যে ১১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফিফটি হাঁকিয়েছেন ৩৮টি।

ভারতীয় তারকার চেয়ে ৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বাবর আজম ইতোমধ্যে ১১৭টি টি-টোয়েন্টি খেলে ৩৯টি ফিফটি হাঁকিয়েছেন। এটাই টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ফিফটির রেকর্ড। এতদিন এই রেকর্ডটি ছিল বিরাট কোহলির দখলে। 

আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম এবং শেষ ম্যাচে ৫৭ এবং ৭৫ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে কোহলিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় উঠে যান বাবর আজম।

 

 

কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৪,/বিকাল ৫:২০

▎সর্বশেষ

ad