ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

চৌগাছায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন আজম আশরাফুল

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৪:৫২:৫৭ পিএম

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মাষ্টার আজম আশরাফুল। তিনি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদরাসা) শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তাঁকে নির্বাচিত করেছেন। সোমবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উৎযাপন কমিটির বিচারকরা শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদরাসা) উপজেলা পর্যায়ে আজম আশরাফুলকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি-রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পরে যশোর জেলা পর্যায়ে ৮ উপজেলার ৮ জন শিক্ষকের বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে জেলা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হন আজম আশরাফুল।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad