কল ধরলেই ফোনের তথ্য ‘গায়েব’, আসলে কি তাই?

Ayesha Siddika | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ - ০৮:৪৩:২৫ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশিত হয়। যেখানে এক ভুক্তভোগীর বরাতে বলা হয়, শুরুতে +৯২ অথবা +৯৯ যুক্ত কোনো নম্বর থেকে আসা কল রিসিভ বা ওই নম্বরে কল ব্যাক করে কথা বললেই মোবাইলের সব তথ্য চলে যাবে হ্যাকারের কাছে। শুধু তাই নয়, কোনো ধরনের পিন শেয়ার না করলেও বিকাশ, নগদ, উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে থাকা অর্থও হাতিয়ে নিয়ে যাবে হ্যাকাররা।

 

 
সেলিম বলেন, কোনো নম্বর থেকে কল এলে তা রিসিভ করার সঙ্গে সঙ্গে ফোন হ্যাক হয়ে যাওয়া কিংবা ফোনের সব তথ্য বেহাত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরকম প্রযুক্তি এখনো নেই।
 
তবে তিনি সতর্ক করে বলেছেন, ‌‘কোনো নম্বর থেকে এসএমএস এলে তার রিপ্লাই দিলে কিংবা কোনো লিংক পাঠালে তাতে ক্লিক করলে কিছু তথ্য বেহাত হয়ে যেতে পারে।’এমন ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
 
ভাইরা ভিডিওটির বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিমের (সার্ট) প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান সংবাদমাধ্যমকে বলেন, এ ধরনের ভিডিও বিভ্রান্তি ছড়ায়। কোনো কিছু যাচাই না করে এভাবে ভিডিও করা ঠিক হয়নি।
সাইবার৭১-এর পরিচালক আবদুল্লাহ আল জাবের সংবাদমাধ্যমকে বলেন, ‘শুধু ফোন কলের মাধ্যমে মোবাইলের যাবতীয় তথ্য হ্যাক করার কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে বলে জানা নেই। এমনটা হলে হ্যাকার শুধু দুটি কোড নম্বর থেকে কেন ফোন করবে? সে তো হাজারটা কোড বানাতে পারত।’ভিডিওর বিষয়টি পুলিশের আইসিটি বিভাগ যাচাই বাছাই করে দেখছে বলে পুলিশ সদর দফতরের একটি সূত্র থেকে জানা গেছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad