ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যুদ্ধের মধ্যেই জেলেনস্কির আয় বেড়েছে তিন গুণ!

Anima Rakhi | আপডেট: ৩১ মার্চ ২০২৪ - ০৫:৩৭:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বার্ষিক আয় বেড়েছে সাড়ে তিন গুণ। গত শুক্রবার জেলেনস্কির ২০২২ সালের আয়ের ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে।

জেলেনস্কি জানিয়েছেন, ২০২২ সাল শেষে তার আয় বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লাখ ২০ হাজার রিভনিয়া (ইউক্রেনীয় মুদ্রা)। তার এক বছর আগে ২০২১ সালে তার আয় হয়েছিল ৩৭ লাখ রিভনিয়া। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় বেড়েছে তিন গুণের বেশি।

প্রেসিডেন্টের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, জেলেনস্কি ও তার পরিবারের আয় মূলত তার বেতন, ব্যাংক সঞ্চয়ের সুদ এবং তার সম্পত্তির ভাড়া থেকে মিলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২২ সালে সরকারি বন্ড বিক্রি থেকেই ৭৪ লাখ ৫০ হাজার রিভনিয়া আয় করেছে জেলেনস্কি ও তার পরিবার। তবে এ সময় প্রেসিডেন্ট জেলেনস্কির স্থাবর সম্পত্তি কিংবা যানবাহন উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি বলে দাবি করা হয় বিবৃতিতে।

সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/৩১ মার্চ ২০২৪/বিকাল ৫:৩৬

▎সর্বশেষ

ad