ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

Anima Rakhi | আপডেট: ৩১ মার্চ ২০২৪ - ০৪:৫৫:৩৯ পিএম

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার। এতে জ্বালানি তেলের দাম কিছুটা কমানো হয়েছে। 

রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে জ্বালানির নতুন মূল্য কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে কেরোসিন ও ডিজেলের খুচরা মূল্য ১০৮ টাকা থেকে কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। তবে অকটেন আগের দামেই ১২৬ ও পেট্রল প্রতি লিটারের দাম ১২২ টাকা রয়েছে। 

এর আগে গত ৭ মার্চ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তালিকা প্রকাশ করে সরকার। যেখানে ভোক্তা পর্যায়ে ডিজেল ১০৮, কেরোসিন ১০৮, অকটেন ১২৬ ও পেট্রল ১২২ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়, ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি বা ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।

সর্বশেষ ২০২২ সালের ২৯ আগস্ট জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। 

 

কিউটিভি/অনিমা/৩১ মার্চ ২০২৪/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad