ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আজই আসছে ভারতের পেঁয়াজ, খোলাবাজারে ছাড়বে টিসিবি

Anima Rakhi | আপডেট: ৩১ মার্চ ২০২৪ - ০৪:৩০:১৬ পিএম

ডেস্ক নিউজ : সরকার ভারত থেকে যে পেঁয়াজ আনছে, তার প্রথম চালান আজই দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

প্রথম ট্রেনে আসছে ১৬৫০ টন পেঁয়াজ। এরপর বাংলাদেশের ‘চাহিদা অনুযায়ী’ পেঁয়াজ পাঠাবে ভারত।  প্রতি টন ৪০০ ডলার দামে পেঁয়াজ আনা হচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ফ্যামিলি কার্ডধারীদের জন্য চলমান বিপণন ব্যবস্থার পাশাপাশি পুরোনো নিয়মে ঢাকা চট্টগ্রামে ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করবে সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি।

রোববার দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা রোজা শুরুর আগে থেকেই বলা হচ্ছে। কিন্তু নানা জটিলতায় তা পেছাতে থাকে।

ভারত থেকে চিনি কেনার পরিকল্পনা থাকলেও বাজার নিম্নগামী হওয়ায় আপাতত চিনি কেনার সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জানি আপানারা আমাকে একটা প্রশ্ন করবেন। প্রশ্ন করার আগেই আমি উত্তর দিয়ে দিচ্ছি। আল্লাহর অশেষ রহমতে ভারত থেকে পেঁয়াজের ট্রেন আজকে রাতের মধ্যেই পৌঁছে যাবে।

তিনি বলেন, কাল থেকে ডিলারদের কাছ থেকে টাকা জমা নেওয়া শুরু করব। ঢাকা এবং চট্টগ্রামে প্রতি কেজি ৪০ টাকা দরে ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ আমরা বিক্রি করব।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে সঠিক মূল্যে পর্যাপ্ত চিনি পাওয়া যাচ্ছে। সে কারণে উৎপাদকরা চিনি আমদানির প্রয়োজন মনে করছেন না। এই মুহূর্তে চিনির জন্য চেষ্টা করছি না।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বলেন, ভারত থেকে পেঁয়াজ আনা হয়েছে প্রতি টন ৪০০ ডলার দামে।
 

কিউটিভি/অনিমা/৩১ মার্চ ২০২৪/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad