ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ক্লান্তি দূরে ইফতারে রাখুন তরমুজের মজিতো

Anima Rakhi | আপডেট: ৩০ মার্চ ২০২৪ - ০৫:৩৯:২২ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমের ফলগুলোর মধ্যে তরমুজ অন্যতম। গরম আর রোজার মধ্যে রসে টইটুম্বুর এই ফলটি কেবল আমাদের প্রাণ জুড়াতেই সাহায্য করে না, এর রয়েছে বেশকিছু গুণ। পুষ্টিতে ভরপুর তরমুজের শরবত রাখতে পারেন ইফতারে।

কারণ রোজায় সারাদিন খালি পেটে থাকার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হয়। তাই ইফতারে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত শরীরের পানির ঘাটতি দূর করে স্বস্তি দেয়।

যা যা লাগবে

১. একটি তরমুজের অর্ধেক

২. ১টি লেবুর রস

৩. ৭-৮টি পুদিনাপাতা

৪. ব্রাউন সুগার পরিমাণমতো

৫. কোমল পানীয় ও

৬. বরফ কুচি।

বানানোর পদ্ধতি

প্রথমে তরমুজ কেটে টুকরো টুকরো করে নিন। এরপর কাটা তরমুজের টুকরোগুলো থেকে বীজ ছড়িয়ে ভালোমত ব্লেন্ড করে নিন। ব্লেন্ডের সময় সাথে পুদিনাপাতা ও বাদামি চিনিও মিশিয়ে নিয়ে ব্লেন্ড করে নেবেন।

ব্লেন্ড করা হলে একটি গ্লাসে মিশ্রণটি ঢেলে বরফ কুচি মিশিয়ে দিন। এরপর মিশ্রণে ঢেলে দিন আপনার পছন্দমত কোমল পানীয়। তারপর বরফ ভালো করে মিশিয়ে নিন।

সবশেষে গ্লাসের উপর তরমুজ কুঁচি ও পুদিনা পাতা সাজিয়ে দিলেই তৈরি তরমুজের মোজিতো। ঠান্ডা ঠান্ডা পান করুন এই পানীয়।

কিউটিভি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৫:৩৬

▎সর্বশেষ

ad