ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মেক্সিকো উপকূলে নৌকাডুবি, নিহত ৮ অভিবাসী

Anima Rakhi | আপডেট: ৩০ মার্চ ২০২৪ - ০৫:১৩:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপকূলে নৌকা ডুবে ৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা এশিয়ান বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এপির

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওসাকার প্রসিকিউটররা জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় একজন বেঁচে গেছেন,  তিনি এশিয়ান। তাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিহতরা এশিয়ার বলে মনে হচ্ছে।

মেক্সিকো সীমান্তের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্লেয়া ভিসেন্টে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। নৌকাডুবির কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।

মেক্সিকো পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সমুদ্রপথে এটিই মূল রুট। মেক্সিকোর ভেতরে অভিবাসন চেকপয়েন্ট ফাঁকি দিতে এ পথ ব্যবহার করেন তারা। কিন্তু বেশিরভাগ অভিবাসী স্থলপথেই যাতায়াত করেন।

কিউটিভি/অনিমা/৩০ মার্চ ২০২৪/বিকাল ৫:১৩

▎সর্বশেষ

ad