ব্রেকিং নিউজ

ইসরায়েলি হামলায় ৩৬ সিরীয় সেনা নিহত

Ayesha Siddika | আপডেট: ২৯ মার্চ ২০২৪ - ১২:৪৫:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা ‘ওয়ার মনিটর’ এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা ‘ওয়ার মনিটর’ জানিয়েছে, হামলায় কমপক্ষে “লেবানিজ গ্রুপ হিজবুল্লাহর রকেট ডিপোর কাছাকাছি একটি এলাকাকে লক্ষ্যবস্তু করে চালানো হামলায় ৩৬ সিরীয় সৈন্য” নিহত হয়েছে”।

সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও অনেক মানুষ আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে চালানো সিরিয়ায় বিমান হামলায় হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন।

গত কয়েক বছর ধরেই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু কখনই তারা এসব হামলার দায় স্বীকার করে না।

 

 

কিউটিভি/আয়শা/২৯ মার্চ ২০২৪,/দুপুর ১২:৪৪

▎সর্বশেষ

ad