ডেস্ক নিউজ : হাদিসের বর্ণনা অনুসারে সুরা কাহফ তিলাওয়াতের অন্যতম ফজিলত হলো, এ সুরা পাঠ করলে মহান আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হয়। বারা বিন আজিব রা. বর্ণনা করেছেন, এক ব্যক্তি (নামাজে) সুরা কাহফ তিলাওয়াত করছিল।
সুরা কাহাফ এর ফজিলত
জুমাবারে সুরা কাহাফ তিলাওয়াত করার অনেক অনেক ফজিলত রয়েছে। কিয়ামতের দিন এই সুরা তার পাঠকারীকে আলোকিত করবে। ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পড়বে, তার পায়ের নীচ থেকে আসমান পর্যন্ত নুর প্রজ্বলিত হবে এবং কিয়ামতের দিন তার জন্য উজ্জ্বল হবে। আর দুই জুমার মধ্যবর্তী সব গুনাহ ক্ষমা করা হবে।’ (তাফসিরে ইবনে কাসির ৬/৩৯৮)
সুরা কাহাফের প্রথম ১০ আয়াত এর ফজিলত
এছাড়া কেউ পুরো সুরা মুখস্থ বা পাঠ করতে না পারলে সে সুরার প্রথম ১০ আয়াত পাঠ করতে পারে। সম্ভব হলে পুরো সুরাই পাঠ করবে ও মুখস্থ করবে। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি সুরা কাহফের শেষ ১০ আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।’ (মুসনাদে আহমদ, ৪৪৬/৬)
সুরা কাহাফে বর্ণিত ঘটনা
সুরা কাহফে বর্ণিত তিনটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। আসহাবে কাহাফ বা গুহার অধিবাসী সাত যুবকের ঘটনা। যারা ঈমান রক্ষার জন্য নিজেদের ঘর-বাড়ি ছেড়ে দূরবর্তী কোনো পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করে। সেখানে ৩০৯ বছর ঘুমিয়ে কাটিয়ে দেয়। তাদের ঘটনা এ সুরায় বর্ণিত হয়েছে।
কিউটিভি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:০৩
