ডেস্ক নিউজ : বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানি রহ. বলেন, ‘মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে। সত্য স্বপ্ন। অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন।দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে।
যেমন, শয়তানের খেলা যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে। ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে। সে সেই কাটা মাথার অনুসরণ করছে; অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না। কিংবা সে দেখল যে, ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে; অথবা এসব বিষয় যা সাধারণত অর্থহীন। এসব অর্থহীন স্বপ্ন। (ফাতহুল বারি ১২/৩৫২)
ইসলামি ইতিহাসে বিখ্যাত স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রহ. বলেন, فإن رأى حية تمشي خلفه فإنّ عدوه يريد أن يمكر به فإن مشت بين يديه أو دارت حوله فإنّهم أعداء يخالطونه
যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছুপিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করার জন্য চেষ্টা করছে। আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শুত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে। (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)
ইসলামের দৃষ্টিতে স্বপ্নে সাপ মারতে দেখলে কী হয়
যে স্বপ্নে সাপ মারতে দেখে, পরবর্তী সময়ে তার শত্রুকে আঘাত করতে পারে। শত্রুর ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবে বলে ধারণা করা হয়। আর সাপ তাকে দংশন করলে, তার শত্রু তাকে আঘাত করবে এমন ধারণা করা হয়। সাপের গোশত খেতে দেখলে, স্বপ্নদ্রষ্টা শত্রুর ধন-সম্পদ লাভ করবে বলে উল্লেখ করেন অনেকে।
স্বপ্নে যদি সাপের সঙ্গে উড়তে দেখা যায়, তাহলে সেই ব্যক্তির যাত্রা শুভ হবে বলে ধরা হয়। বাকি স্বপ্নের ব্যাখ্যা সব সময় সত্য হয় এমন নয়। তাই অযথা টেনশন করার প্রয়োজন নেই। বেশি বেশি করে আল্লাহর দয়া চান। সদকা করেন, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হিফাজত করবেন।
স্বপ্নে জোড়া সাপ দেখলে কী হয়
স্বপ্নে জোড়া সাপ দেখলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। স্বপ্নে জোড়া সাপ দেখা একটি শুভ লক্ষণ। তবে ইসলামে এর কোনও ব্যাখ্যা পাওয়া যায় না।
স্বপ্নে অনেক সাপ দেখলে কী হয়
স্বপ্নে অনেক সাপ দেখুক বা একটি সাপই দেখুক, হযরত ইবনে সিরিন রহ. থেকে এ ব্যাখ্যাই পাওয়া যায়, তিনি বলেন, ‘যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু পিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে।’ (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)
স্বপ্নে সাদা সাপ দেখলে কি হয়
সাদা সাপ স্বপ্নে দেখলে আলাদা কোনো কিছু বোঝায় না। যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছুপিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে।’ (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)
স্বপ্নে সাপ ধরতে দেখলে কি হয়
স্বপ্নে সাপ ধরা বা সাপ দেখা ইসলামিক ব্যাখ্যানুয়ায়িতে আলোচনা করলে, এটি ব্যক্তির জীবনের বিভিন্ন দিকে ইশারা করতে পারে। তাত্ত্বিকভাবে স্বপ্নের ব্যাখ্যা হতে পারে, ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞান ও পরিস্থিতির প্রতি ইশারা করতে পারে। এটি ভাগ্য, ভবিষ্যৎ বা ব্যক্তিগত সমস্যা সম্পর্কে হতে পারে।
স্বপ্নে সাপ ধরা বা দেখা মূলত ভয় ও আতঙ্কের প্রতি ইশারা হতে পারে। এটি ব্যক্তির ভীতি, চিন্তা, বা কোনও ভয়ানক ঘটনা সম্পর্কে ইশারা করতে পারে। যেমন কারো কোনও শত্রু আছে। সে তাকে ক্ষতি করতে পারে। অথবা সে কাজ করছে সেখানে তাকে কঠিন শত্রুতার মুখোমুখি হতে পারে।
স্বপ্ন কত প্রকার?
ইসলাম ধর্ম মতে স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রসুলে সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, স্বপ্ন তিন প্রকার। রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহপাকের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য।
এরপর রসুল সা. বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোন স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে, আবু দাউদ শরিফে এসেছে চির সত্যের ধারক মহানবী সা. এর বাণীর আলোকে আমরা এই বিশ্বাস স্থাপন করেছে, কিছু ভালো স্বপ্ন আল্লাহ মহান তার প্রিয় ও নেক বান্দাদের দেখান।
কিউটিভি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২১
