ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা

superadmin | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ - ০৬:১৭:২৬ পিএম

ডেস্কনিউজঃ আগামী বুধবার ও বৃহস্পতিবার সারাদেশ ব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। এটি বিএনপির ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচি।

সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের অবরোধ কর্মসূচি করা হলো। আগামী ২২ ও ২৩ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করা হবে। এটি বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে। যুগপৎ থাকা শরিকরা নতুন এ কর্মসূচি পালন করবে।

এরআগে, ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো।

এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮ , ৯ ও ১২ এবং ১৩ ও ১৫, ১৬ নভেম্বর পঞ্চম দফা অবরোধ কর্মসূচি ও ১৯ , ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

বিপুল/২০.১১.২০২৩/ সন্ধ্যা ৬.১৩

▎সর্বশেষ

ad