ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঠোঁট ফাটছে? ঘরেই বানিয়ে ফেলুন লিপবাম

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৯:১২:৫২ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রকৃতিতে শীতের আবহ। ঠোঁটও ফাটতে শুরু করে দিয়েছে। অনেকেই ঠোঁট ফাটা থেকে রক্ষা পাওয়ার জন্য নানা প্রসাধনী ব্যবহার করছেন। আবার বাড়িতেই খুব সহজে লিপ বাম তৈরি করতে পারেন। যা কি না একেবারেই প্রাকৃতিক।

১. একচামচ গোলাপ জলে একটা ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে নিন। একটি শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমানোর আগে এই তরল ঠোঁটে মেখে হালকা হাতে ম্যাসাজ করুন। এতে ঠোঁটের শুষ্কতা কমবে এবং উজ্জ্বল হবে।

২. দুচামচ অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিন একচামচ মধু। রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে মাসাজ করুন। ঠোঁট ফাটা কমবে।

৩. এক চামচ গ্লিসারিনের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। তরলটি শিশির মধ্যে মিশিয়ে রাখুন ফ্রিজে। বাইরে বের হওয়ার আগে ঠোঁটে মেখে নিন। দেখবেন ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

৪. একটা ছোট্ট শিশিতে মধু ভরে রাখুন। বাইরে বের হলে ব্যাগে রাখুন। যখনই ঠোঁট শুকিয়ে যাবে, তখনই ঠোঁটে লাগিয়ে ফেলুন।

মূলত আমরা ঠোঁট শুকিয়ে গেলেই জিভ দিয়ে ভিজিয়ে নিই। থুতুতে একধরনের অ্যাসিডজাতীয় উপকরণ থাকে যাতে ঠোঁটের রং বদলে যায়। পাশাপাশি এটি ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে ফেলে। এতে ঠোঁট ফাটা বাড়ে। এক্ষেত্রে এসব পদ্ধতি কার্যকর হতে পারে।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:১২

▎সর্বশেষ

ad