ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

খোঁজ মিলল সানি লিওনের গৃহপরিচারিকার মেয়ের

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৩:৫৭:০৭ পিএম

বিনোদন ডেস্ক : গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে সানি লিওন জানিয়েছিলেন, গৃহপরিচারিকার মেয়ে আনুশকার নিখোঁজের খবর।

 

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)

ওই পোস্টে সানি আনুশকার ছবি প্রকাশ করে সমস্ত বিবরণসহ পোস্ট করেছিলেন। নয় বছরের আনুশকা মুম্বাইয়ের যোগেশ্বরী থেকে নিখোঁজ হয়েছিল। এ ঘটনার এক দিন পর বৃহস্পতিবার (৯ নভেম্বর) আরেকটি পোস্ট করে অভিনেত্রী জানান আনুশকাকে পাওয়া গেছে।

 

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)

 

ওই পোস্ট সানি লেখেন, ‘ঈশ্বর মহান, আমাদের প্রার্থনা কবুল করেছেন।’ তিনি যোগ করেন, ‘মুম্বাই পুলিশকে ধন্যবাদ। এ ছাড়া আমার পোস্টটি শেয়ার করার জন্য এবং খবরটি ভাইরাল করার জন্য আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ।’

এর আগে নয় বছরের আনুশকার খোঁজ পেতে সামাজিক মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন সানি লিওন। সে সময় তিনি পুরস্কারও ঘোষণা করেন। জানিয়েছেন, ছোট্ট আনুশকার খোঁজ এনে দিতে পারলে মিলবে ৫০ হাজার রুপি পুরস্কার।

 

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৪

▎সর্বশেষ

ad