
ডেস্ক নিউজ : ট্রেন পেরুলো পদ্মা
দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। দেশের দক্ষিণের পথে যাতায়াত আরও দ্রুত, আরামদায়ক ও নিরাপদ করতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ‘আবারও প্রমাণ করেছি, বাঙালি ঐক্যবদ্ধ থাকলে কেউ তাকে দাবিয়ে রাখতে পারবে না। বাঙালি জাতিকে আমি আহ্বান জানাই, জাতির ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।’
‘এবার নৌকায় ভোট দিন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা পদ্মা সেতু-রেল সেতু দিয়েছে, রাস্তা-ঘাটের উন্নতি করেছে, নৌকা আপনাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় দিচ্ছে, নৌকাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার যাতে আপনাদের সেবা করতে পারে, আপনাদের কাছে আমার সেই আবেদন থাকল।’
কিউটিভি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৩২






