আব্দুল্লাহ-রিজওয়ানের ব্যাটে এগোচ্ছে পাকিস্তান

Ayesha Siddika | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ - ১০:৪৪:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে ৩৪৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় পাকিস্তান। স্কোর বোর্ডে ৩৭ রান জমা করতেই সাজঘরে ফেরেন ওপেনার ইমাম-উল-হক ও অধিনায়ক বাবর আজম।

তৃতীয় উইকেটে ইতোমধ্যে তাড়া ১৩১ বলে ১৩৯ রানের জুটি গড়েছেন। তাদের ব্যাটে জয়ের পথে এগোচ্ছে পাকিস্তান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৯.১ ওভারের খেলা শেষে ১৭৬ রান। ৯২ ও ৫৪ রানে ব্যাট করছেন আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিওজয়ান। জয়ের জন্য শেষ ২০.৫ ওভারে পাকিস্তানকে আরও ১৬৯ রান করতে হবে।

মঙ্গলবার ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৪৪ রানের পাহাড় গড়ে শ্রীলংকা। দলের হয়ে ৭৭ বলে ১৪টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন কুশাল মেন্ডিস।

এছাড়া ৮৯ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৮ রান করে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। ৬১ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫১রান করেন পাথুম নিশানকা। পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৭১ রানে ৪ উইকেট শিকর করেন হাসান আলী।

 

কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad