
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের সহযোগিতা একাদশ শ্রেনীর এক মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫অক্টোবর)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একাদশ শ্রেনীর মেধাবী শিক্ষার্থী মুহেব্বুল্ল্যাহ নূরীর হাতে বই তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
মো.মুহেব্বুল্ল্যাহ নূরী উপজেলার গোমতি ইউনিয়নের মালেক মাষ্টার পাড়া এলাকার মো.হেদায়েত উল্ল্যাহ এর ছেলে।
জানা যায়,মো.মুহেব্বুল্ল্যাহ নূরী মাটিরাঙ্গা উপজেলার গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে ঢাকায় বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করে। পরে ঢাকা সেন্ড গ্যালারিস কলেজ ভর্তি হয় আর্থিক সংকটের কারণে বই কিনতে পারছেনা বিষয়টি উপজেলা প্রশাসন এর কাছে অবহিত করলে।উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীকে একাদশ শ্রেনীর বই কিনে দেওয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী জানান,মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি।মাটিরাংগা উপজেলার একটি সন্তানও যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে সেটি নিশ্চিত করতে সব সময় উপজেলা প্রশাসন পাশে থাকবে বলে জানান তিনি।
কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:১৯






