
স্পোর্টস ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বড় এক চমকই দেখাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ছয় উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। তাদের হাতে ছিল চার বল।
তাতেই তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। এটি সহ রাজার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ম্যাচসেরা পুরস্কারের সংখ্যা দাঁড়ায় ২০–এ। পূর্ণ সদস্য দেশের মধ্যে তিনিই প্রথম এই মাইলফলক ছুঁলেন। তিনি পেছনে ফেললেন ভারতের সূর্যকুমার যাদবকে। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি। সব দেশ মিলিয়ে সবার ওপরে আছেন মালয়েশিয়ার বীরানদিপ সিং, তার ঝুলিতে আছে ২২টি পুরস্কার।
রাজা আরেকটি রেকর্ডও ভেঙেছেন। আইসিসি ইভেন্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে ম্যাচসেরা হয়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। তিনি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ম্যাচসেরা। সবার ওপরে আছেন সনৎ জয়াসুরিয়া। ২০০৯ সালে তিনি এই কীর্তি গড়েন। ৩৯ বছরের বেশি বয়সে ম্যাচসেরা পাওয়া ক্রিকেটারদের ছোট তালিকায় আছেন শোয়েব মালিক, তিলকরত্নে দিলশান, ডেভিড ভিসা।
আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:২০






