মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৫১লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ।

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ১২:১৩:৫৯ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা সাড়ে ৫১ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোন। বুধবার (৪ অক্টোবর ) রাতে মাটিরাঙ্গা সেনা জোনের আরপি গেইটের অদুরে কলেজ গেইটে অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ভারত সীমান্ত দিয়ে আনা সিগারেট চট্টগ্রামে পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার রিপন আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ গেইটের সামনে কলা বোঝাই মাহিন্দ্র গাড়িতে তল্লাশি করে বেনসন অ্যান্ড হেজেজ, অরিস, মন্ড, ইজি ও ইজি লাইট ব্রান্ডের ২৭ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১  লাখ ৫৬ হাজার  টাকা বলে সেনাবাহিনী সুত্রে জানা গেছে। মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি বলেন, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দকৃত সিগারেট গুলো সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। 

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০৮

▎সর্বশেষ

ad