ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কুমিল্লায় ইয়াবা-গাঁজাসহ মহানগর ছাত্রলীগ নেতা আটক

superadmin | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৫৪:৩৯ পিএম

ডেস্কনিউজঃ কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে (২৬) মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকা থেকে গত রাত আনুমানিক ৮টায় মেহেদী হাসানকে আটক করা হয়েছে। তার বাবার নাম খোকন মিয়া।’

‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকসহ ওই যুবককে আটক করে। তার কাছে ছয় হাজার ২০০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা ও নগদ অর্থ পাওয়া গেছে,’ বলেন আলমগীর।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর ছাত্রলীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন, মেহেদী হাসান কুমিল্লা মহানগর ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।

এ ব্যাপারে কথা বলতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সূত্র জানায়, মেহেদীর বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও সাতটি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আলমগীর।

বিপুল/২৩.০৯.২০২৩/ দুপুর ২.৫০

▎সর্বশেষ

ad