ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত ঢাকা দক্ষিণের ১৪ ও ৫৬ ওয়ার্ড

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৫:০৪:২৪ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে।ওয়ার্ড প্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদণ্ডে দক্ষিণ সিটির ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত তালিকা, নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ডেঙ্গু রোগীর তথ্যাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে এসব ওয়ার্ডে এ মাসের ২ হতে ৮ তারিখে ১১ জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেছে। 

রেড জোনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়িয়ে জনগণকে সচেতন করতে আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ১৪ নম্বর ওয়ার্ড এবং সকাল ১১টায় ৫৬ নম্বর ওয়ার্ডে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অংশ নেবেন। এ উপলক্ষে আগামীকাল শনিবার দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল নির্মূলে ওয়ার্ড দু’টিতে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে। 

এ কার্যক্রমে ওয়ার্ড দু’টিতে সাড়ে ৯ শত পরিচ্ছন্নতাকর্মী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে সকালে ১৩ জন ও বিকালে ১৩ জন করে মশককর্মী লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেবে। এর আগে গত মাসে দক্ষিণ সিটির ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। ২৬ অগাস্ট ঢাকা দক্ষিণ সিটির মেয়র সেসব ওয়ার্ডে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০২

▎সর্বশেষ

ad