২৪ ঘণ্টায় ৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

uploader3 | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ - ০৪:৫২:২১ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৫৪ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬০৮ জন। ২৪ ঘণ্টায় ২৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

কিউটিভি/অনিমা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫২

▎সর্বশেষ

ad