জায়েদ খানকে মারতে গিয়েছিলেন ফারহা, তারপর যা হয়েছিল

uploader3 | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ - ০২:৫৪:৪৫ পিএম

বিনোদন ডেস্ক : ‘ম্যায় হু না’-র সেটে পরিচালক ফারহা খানের কাছের চটির বাড়ি খেতে খেতে কোনোরকমে রক্ষা পেয়েছিলেন বলিউড অভিনেতা জায়েদ খান। 

এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সে কথা। ২০০৩ সালে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন জায়েদ। তবে সাফল্য এনে দেয় ২০০৪ সালের ‘ম্যায় হু না’। এই ছবি দিয়েই পরিচালক হিসেবে বলিউডে হিট করেছিলেন ফারহা। 

ম্যায় হু না-তে জায়েদকে দেখা গেছে শাহরুখ খান, অমৃতা সিং, সুস্মিতা সেনদের সঙ্গে। অভিনেতা জানান, ‘চলে য্যায়সে হাওয়ায়ে’ গানের শুটের সময়ই তার ব্যবহারে রেগে গিয়েছিলেন ফারহা। 

জায়েদ জানান গানটির শুট এক টেকে করার কথা ছিল। কিন্তু ভুল করে ‘কাট’ বলে ফেলেন। যাতে রেগে গিয়ে প্রায় মারতে এসেছিলেন পরিচালক ফারহা। 

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ স্মৃতি হাতড়ে বলে ওঠেন, ‘আপনি যদি আমায় ডান্স ক্লাবে নাচতে বলেন তাহলে আমি ফাটাফাটি নেচে দেব। কিন্তু যেই আমার সামনে ১-২-৩-৪ বলা হবে আমার অবস্থা খারাপ। ম্যায় হু না-তে আমাকে নাচ শেখানোর দায়িত্বে ছিলেন গীতা কাপুর। এত খারাপভাবে আমাকে র‌্যাগিং করেছিল আমি বলতে পারব না। বলিউড নাচের সময় আমার পা কাঁপছিল।’ 

তিনি বলেন, ফারহা চেয়েছিল ওয়ান শটে নাচের শুটটা শেষ করার। এবং ক্যামেরা অমৃতাকে নেওয়ার দু দিন পর আমার দিকে ফেরে। আর তখনই এক ডান্সার আমার সামনে ফিট হয়ে পড়ে যায়। সেই সময় আমাদের দার্জিলিংয়ে শুট হয়েছিল। আমি ভেবেছি উচ্চতার কারণেই এমনটা হল বোধহয়। যেই ক্যামেরা আমার দিকে ঘুরল মনে হলো, আমি কী করব? আমার কি তাকে বাঁচানো উচিত নাকি নাচের স্টেপ চালিয়ে যাওয়া উচিত’!

এসব ভাবতে ভাবতে ক্যামেরার সামনে আরও ঘাবড়ে যান জায়েদ। আর সব তালগোল পাকিয়ে কাট বলে ওঠেন। 

সে সময়ের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘ফারহা তো রেগে আগুন। আমাকে এই মারে তো সেই মারে। বলতে থাকে ‘আমার সেটে তোমার কাট বলার সাহস কীভাবে হল?’ আমাকে আরেকটু হলেই চপ্পল দিয়ে মারত।’
 

 

কিউটিভি/অনিমা/১৭ এপ্রিল ২০২৩/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad