
ডেস্ক নিউজ : মঙ্গলবার (১১ এপ্রিল) ২২টি শর্তে নতুন এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল আলমকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদিত এই বিশ্ববিদ্যালয়টির ঠিকানা হিসেবে দেয়া হয়েছে রংপুর ক্যাডেট কলেজসংলগ্ন মডার্ন মোড়।
বিশ্ববিদ্যালয়টিকে দেয়া শর্তের মধ্যে আছে ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীনে কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে তিন কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে।
সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শর্তগুলোসহ আরও কিছু শর্ত মানতে হবে।
কিউটিভি/আয়শা/১২ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪৩






