আল-আকসায় ইসরাইলি পুলিশের তাণ্ডব, ৪০০ মুসল্লি আটক

Ayesha Siddika | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ - ০৩:২১:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বুধবার ভোরে হঠাতই আল-আকসা মসজিদে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফজরের নামাজে অংশ নেয়া মুসল্লিদের ওপর স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। লাঠি ও রাইফেল দিয়েও তাদেরকে পিটিয়েছে পুলিশ।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মসজিদের ভেতর থেকে অন্তত ৪০০ জন মুসল্লিকে আটক করা হয়েছে। তাদেরকে অধিকৃত পূর্ব জেরুজালেমের আতারোতের একটি থানায় রাখা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২১

▎সর্বশেষ

ad