ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই : কামরুল ইসলাম

Ayesha Siddika | আপডেট: ১১ মার্চ ২০২৩ - ০৬:২২:৪৯ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (১১ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। ‘বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো এত সহজ না।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কামরুল ইসলাম বলেন,  সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই। কোনো অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগকে গণআন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।

দলের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে তারেক রহমানের নেতৃত্বে দল গঠন করতে চাচ্ছে দলটির নেতারা। 

 

 

কিউটিভি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:২১

▎সর্বশেষ

ad