ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

Ayesha Siddika | আপডেট: ১১ মার্চ ২০২৩ - ০৫:৫৭:৫০ পিএম

ডেস্ক নিউজ : চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের এক মানববন্ধন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও সরকারের পদত্যাগসহ বিএনপির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে। আন্দোলন ধীরে-ধীরে বাড়তে থাকবে। আরও তীব্র থেকে তীব্রতর হবে। জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারের পদত্যাগে বাধ্য করব।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-গ্যাস-কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির এই মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাই।

 

 

কিউটিভি/আয়শা/১১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad